নতুন ২ দায়িত্বে রূপগঞ্জের এমপি দিপু ভুঁইয়া

নতুন ২ দায়িত্বে রূপগঞ্জের এমপি দিপু ভুঁইয়া

Share

স্টাফ রিপোর্টার

দুই সংসদীয় স্থায়ী কমিটির সদস্যের দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। জাতীয় সংসদ সচিবালয়ের ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী, তাকে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য করা হয়েছে।

সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, শিল্পখাতের বিভিন্ন বিষয় এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকাণ্ড সংসদীয় পর্যায়ে পর্যালোচনা ও আলোচনার সুযোগ রয়েছে। ফলে নতুন দায়িত্বের মাধ্যমে জাতীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ দুটি খাতে কাজ করার সুযোগ পেলেন রূপগঞ্জের এই সংসদ সদস্য।

বিশেষ করে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত রূপগঞ্জের শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান, অবকাঠামো, গ্যাস ও জ্বালানি সুবিধাসহ স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো সংশ্লিষ্ট সংসদীয় কমিটিতে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাতীয় সংসদের উন্মুক্ত তথ্যভাণ্ডারেও মুস্তাফিজুর রহমান ভূঁইয়ার সদস্যপদ হিসেবে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তথ্য উল্লেখ রয়েছে।

এদিকে নতুন দায়িত্ব পাওয়ার পর দিপু ভূঁইয়ার পক্ষ থেকে দেওয়া এক বার্তায় এ দায়িত্ব অর্পণের জন্য বিএনপির চেয়ারম্যান ও সংসদ নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

একই সঙ্গে জাতীয় পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি রূপগঞ্জের মানুষের প্রয়োজন, সমস্যা ও উন্নয়নের বিষয়গুলো সংসদে তুলে ধরার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।

আজ বুধবার রূপগঞ্জবাসী দিপু ভুঁইয়াকে গোলাকান্দাইল বাসভবনে দিনভর শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে হাজার হাজার মানুষ উপস্থিত থাকবে।

Share this news as a Photo Card

30 September 2026

নতুন ২ দায়িত্বে রূপগঞ্জের এমপি দিপু ভুঁইয়া

www.amaderrupganj.com