রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

Share

রূপগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস.এম আব্দুল্লাহ বিন শফিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ওসি এইচ এম সালাহউদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা 

রূপগঞ্জ ইউপির প্রশাসক নুরুন্নবী ভুইয়া, ভুলতা ইউপি চেয়ারম্যান ব্যারিষ্টার আরিফুল হক ভুঁইয়া, ভোলাবো ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটো, গোলাকান্দাইল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দিন, সাপ্তাহিক আমাদের রূপগঞ্জ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হানিফ মোল্লা, সাংবাদিক জয়নাল আবেদীন জয়, রিয়াজ হোসেন, রাসেল মাহমুদ, মাহবুব আলম প্রিয়, এনামুল হক, রাজু আহমেদ, শাওন গাজী প্রমুখ।

সভায় সন্ত্রাস, জঙ্গীবাদ, ইভটিজিং ও মাদকের বিষয়টি আলোচনায় সর্বোচ্চ স্থান পায়। এছাড়াও রূপগঞ্জ ভুলতা গাউছিয়া এলাকার ফুটপাতের বিষয়ে ব্যাপক আলোচনা হয়। আগামী এক মাসের মধ্যে পুরোপুরি ফুটপাত উচ্ছেদ করা হবে বলে ইউএনও এস.এম আব্দুল্লাহ বিন শফিক তুলে ধরেন।

Share this news as a Photo Card

30 September 2026

রূপগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

www.amaderrupganj.com