অর্থনীতি

নবম পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

  প্রতিনিধি 8 September 2026 , 8:18:33 প্রিন্ট সংস্করণ

নবম পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত
নবম পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বাড়িভাড়া ভাতার হারেও পরিবর্তন আসছে। এ জন্য গ্রেড ও এলাকাভেদে বাড়িভাড়া ভাতার চারটি নতুন ধাপ নির্ধারণ করা হয়েছে। জাতীয় বেতন কমিশন ২০২৫ এর প্রস্তাব পর্যালোচনা করে কিছুটা সংশোধন এনেছে সচিব কমিটি। এরপর বাড়িভাড়া ভাতার নতুন হারসহ সমন্বিত চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করা হয়েছে।

সচিব কমিটির সূত্রে জানা গেছে, মূল বেতন বাড়ার সঙ্গে আগের হারে বাড়িভাড়া ভাতা বাড়ানো হলে সরকারি আবাসনের ওপর চাপ বাড়তে পারে। বিষয়টি বিবেচনায় নিয়ে বেতন কমিশন অঞ্চল ও গ্রেডভেদে বাড়িভাড়া ভাতার নতুন হার প্রস্তাব করেছিল। পরে সেই প্রস্তাব পর্যালোচনা করে কিছুটা সংশোধন করেছে সচিব কমিটি।

সচিব কমিটির সুপারিশ অনুযায়ী, নতুন স্কেলে গ্রেডভেদে বাড়িভাড়া ভাতার হার হবে—

১৬তম থেকে ২০তম গ্রেড

ঢাকা সিটি করপোরেশন এলাকায় মূল বেতনের ৬০ শতাংশ বাড়িভাড়া ভাতা পাবেন এই গ্রেডের কর্মচারীরা। অন্যান্য বড় শহরে এ হার হবে ৫০ শতাংশ। এসব এলাকার মধ্যে রয়েছে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, গাজীপুর সিটি করপোরেশন, কক্সবাজার ও সাভার।

দেশের অন্যান্য এলাকায় বাড়িভাড়া ভাতা হবে মূল বেতনের ৪৫ শতাংশ।