স্টাফ রিপোর্টার
গণমানুষের নেতা ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর আস্থাভাজন রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন মালয়েশিয়ায় সংবর্ধিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) মালয়েশিয়া শাখার পক্ষ থেকে এ সংবর্ধণার আয়োজন করা হয়। আলহাজ্ব আব্দুল মতিন রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি স্বপরিবারে মালয়েশিয়া সফরে গেলে ওইখানের জাসাস দলের নেতাকর্মীরা শুভেচ্ছা ও সংবর্ধনার আয়োজন করেন। গত ৭ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়া জাসাসের প্রতিষ্ঠাতা আহ্বায়ক শেখ আসাদ আহমেদ মাসুম। গত ৭ অক্টোবর রাতে মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিত রিনতাং এলাকার ভিআইপি পিঠাঘর লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আলহাজ্ব আব্দুল মতিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- মালয়েশিয়া জাসাস সাংস্কৃতিক সংস্থার উপদেষ্টা মো. শাহিন শাহ্ (স্যাম)। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মালয়েশিয়া জাসাসের উপদেষ্টা মো. সেলিম সরকার প্রমুখ। এ সময় মালয়েশিয়া বিএনপি, যুবদল, শ্রমিকদল, জাসাস ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি আলহাজ্ব আব্দুল মতিন বলেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জে নয়, সারা বাংলাদেশের মধ্যে জনপ্রিয়তা সংসদ সদস্য হলেন মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। তিনিই বিনা টাকায় ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হয়েছেন। তাঁরপক্ষে সকল শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিজয়ী করে দিপু ভুঁইয়াকে সংসদে পাঠিয়েছেন। দিপু ভুঁইয়াও রূপগঞ্জবাসীর পক্ষে এখন সংসদে কথা বলেন। উন্নয়নের কাজ করছেন। ইতিমধ্যে রূপগঞ্জে ৫০০ থেকে ৬০০ কোটি টাকার অনুদান এনেছেন। মাদক, সন্ত্রাস, ভুমিদস্যুসহ অপরাধ দমনে কাজ করছেন। শিক্ষা ও চিকিৎসাখাতে ব্যাপক উন্নয়নে কাজ করছেন নিরলসভাবে। অনুষ্ঠান শেষে আব্দুল মতিন চেয়ারম্যান সেখানে নেতাকর্মীদের সাথে রাতে খাবারে যুক্ত হন।
