রূপগঞ্জে ভুলতা উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন এমপি দিপু ভুঁইয়ার

রূপগঞ্জে ভুলতা উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন এমপি দিপু ভুঁইয়ার

Share

স্টাফ রিপোর্টার

রূপগঞ্জের ভুলতা উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)  আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। সোমবার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১০টায় তিনি পরিদর্শনে আসেন। 

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া, ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরু, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক সালাহউদ্দিন দেওয়ান, রূপগঞ্জ উপজেলা যুবদল নেতা কামাল হোসেন, আরিফুজ্জামান ইমন, শফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুঁইয়া প্রমুখ। 

এ সময় এমপি দিপু ভুঁইয়া স্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন সমস্যার কথা শুনেন। দীর্ঘদিন ধরে এখান থেকে রোগিরা সঠিক সেবা পেতো না। ঠান্ডা জ্বর ও গ্যাস্টিকের ওষুধ ছাড়া কোনো ওষুধ পায়না রোগিরা। এ স্বাস্থ্য কেন্দ্রে সঠিক সেবা প্রদানের আশ্বাস দেন। অচিরেই এ সেবা কেন্দ্রটিকে ২০ সজ্জায় উন্নিত করার আশ্বাস দেন এমপি দিপু ভুঁইয়া। পরে পুরো স্বাস্থ্য কেন্দ্র ঘুরে দেখেন তিনি।

Share this news as a Photo Card

05 October 2026

রূপগঞ্জে ভুলতা উপস্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন এমপি দিপু ভুঁইয়ার

www.amaderrupganj.com