রূপগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকালে রূপগঞ্জের দক্ষিণ নবগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত, রুবেল মিয়া দক্ষিণ নবগ্রামের লাল মিয়ার ছেলে।
রূপগঞ্জ থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল দক্ষিণ নবগ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় ১ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি রুবেল মিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
