রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন, মশকনিধন

রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন, মশকনিধন
Spread the love

ডেঙ্গু প্রতিরোধে করবো কাজ, সচেতনতায় গড়বো সমাজ ” এ শ্লোগানকে সামনে রেখে রূপগঞ্জে এফএনএফ ওয়েলফেয়ার সোসাইটি, কাঞ্চনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনামূলক র‍্যালি, লিফলেট বিতরণ, মশকনিধন কর্মসূচী পালন করা হয়েছে।
সোমবার বেলা ১২ টার দিকে রূপগঞ্জে কাঞ্চন বাজারে উক্ত সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়, সংগঠনের উপদেষ্টা মফিকুল ইসলাম খান, সভাপতি আমিনুল ইসলাম বাবু, সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ সংগঠনের সদস্য ও স্থানীয় গণ্য।

রালিটি কাঞ্চন দক্ষিন বাজার থেকে শুরু হয়ে কাঞ্চন উত্তর বাজার গিয়ে শেষ। এসময় ডেঙ্গু মোকাবেলা জনচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং মশক নিধন কার্যক্রমের উদ্ধোধন করা হয়।

র‍্যালি শেষে বক্তারা বলেন, সারা দেশে ডেঙ্গু মহামারি প্রকট আকার ধারন করেছে। ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে। বাড়ীর আঙ্গিনাসহ আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। সরকারের পাশাপাশি দেশের প্রতিটি সামাজিক সংগঠন এগিয়ে আসলে যেকোন দূ্যােগ মোকাবেলা করা সম্ভব। ডেঙ্গুকে ভয় নয় জনসচেতনাই রক্ষা করে পারে এ ডেঙ্গু থেকে।

Share this news as a Photo Card

14 September 2026

রূপগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি, লিফলেট বিতরন, মশকনিধন

www.amaderrupganj.com