রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত

amader rupganj news
Spread the love

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মঠেরঘাট এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারি মুড়াপাড়া কলেজ শাখা ছাত্র সংসদের সাবেক ভিপি তারিকুল ইসলাম তারেকের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন।


মুড়াপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা জজকোর্টের পিপি আবুল কালাম আজাদ, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম মুকুল, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক তারিকুল ইসলাম মাসুম, বিএনপি নেতা মোতাহার হোসেন, যুবদল নেতা কামাল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সোহেল রানা, এনামুল হক, একে বাবু, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোমানা আফরিন প্রমুখ।


সভায় বক্তারা বলেন, নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু গত ৬মাসে রাস্তাঘাট, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, চিকিৎসা খ্যাতে ব্যাপক উন্নয়ন করেছেন। রূপগঞ্জ উপজেলায় ইতিমধ্যে রূপগঞ্জে ৩০০ কোটি টাকার বেশি কাজ হয়েছে।
বক্তারা আরও বলেন, রূপগঞ্জ উপজেলাকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত করা হবে। সাংসদ দিপু ভুঁইয়ার নির্দেশনায় প্রতিদিনই মাদক কারবারিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে। এর আগে শীতলক্ষ্যা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে মিছিলে সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share this news as a Photo Card

12 September 2026

রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত

www.amaderrupganj.com