মেহেদী হাসান মিঠু
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রূপগঞ্জ আলোর কাফেলা ইসলামী যুব সংঘ।
শনিবার (৩ অক্টোবর) সকালে সংগঠনটির উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে রূপগঞ্জ সামাজিক কবরস্থান, মসজিদ ও ঈদগাহ মাঠের আশপাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
এ সময় সংগঠনের কর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। পাশাপাশি রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সংগঠনের কর্মীরা বলেন, একটি গাছ শুধু পরিবেশের সৌন্দর্যই বৃদ্ধি করে না, এটি মানুষের জন্য অক্সিজেন সরবরাহ, নির্মল বাতাস নিশ্চিতকরণ এবং জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়তে সমাজের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, আসুন, গাছ লাগাই পরিবেশ বাঁচাই। সবুজ রূপগঞ্জ গড়ি, সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণে এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ আলোর কাফেলা ইসলামী যুব সংঘের আহ্বায়ক মো. কাউছার আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মো. ওসমান গনি, সদস্য সচিব মো. ইমরান হোসেন, যুগ্ম সদস্য সচিব মো. মোয়াজ্জেম হোসেন, কোষাধ্যক্ষ মো. রাসেল, সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক মো. সজিব।
এছাড়াও সংগঠনের সদস্য মো. ইমদাদুল হক মিলন, গোলাম রাবিব, মো. শাহিদুল, এমরান হোসেন, আমির হামজা, মো. হাসান, আনিছ মিয়া, ফাহিম, মো. সবুজ, জাহিদ, মিনহাজ, মোনাফা, মো. আতিকুর রহমান শান্ত, রবিন ও ফয়সালসহ সংগঠনের অন্যান্য সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।
