রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের কমিটি ঘোষণা ও পরিচিতি সভা

রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের কমিটি ঘোষণা ও পরিচিতি সভা

Share

স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক ও ভেন্ডার কল্যান সমিতির পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গণে আয়োজিত সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সাব-রেজিষ্ট্রি অফিসের সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে আয়োজিত সভায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপু।

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন, মিল্কভিটার ভাইস প্রেসিডেন্ট ও সৌদি আরব যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, রূপগঞ্জ ইউপির প্রশাসক নুরনবী ভুইঁয়া, রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিস দলিল লিখক ও  ভেন্ডার কল্যান সমিতির সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মাসুম, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল মতিন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, উপজেলা বিএনপি নেতা হাজী সেলিম ভুইঁয়া, সালাহউদ্দিন দেওয়ান, রফিকুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভুইঁয়া, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাহউদ্দিন প্রমুখ। প্রধান অতিথি সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপুর অনুরোধে রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন আবু মোহাম্মদ মাসুম। 

একই সাথে রূপগঞ্জ পূর্ব সাব-রেজিষ্ট্রি অফিসের কমিটি ঘোষণা করা হয়। কমিটির সভাপতি আব্দুল জলিল ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। 

সভায় প্রধান অতিথি মুস্তাফিজুর রহমান ভুইঁয়া দিপু বলেন, স্বপ্নের রূপগঞ্জ গড়তে সকল শ্রেনিপেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। সঠিকভাবে দলিল সম্পাদনার পরামর্শ দেয়া হয়। জমি রেজিষ্ট্রি করতে গিয়ে ভুলত্রুটি হলে বহু হয়রানির শিকার হতে হয়। তাই সবাইকে মনোযোগী হয়ে কাজ করার আহ্বান জানান। এর আগে উপস্থিত নেতাকর্মীদের ফুল দিয়ে বরন করা হয়।

Share this news as a Photo Card

15 October 2026

রূপগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের কমিটি ঘোষণা ও পরিচিতি সভা

www.amaderrupganj.com